উত্তাল সমুদ্রে নামলেই ঘোর বিপদ! দিঘা ও সুন্দরবনে জারি কড়া নিষেধাজ্ঞা

উত্তাল সমুদ্রে নামলেই ঘোর বিপদ! দিঘা ও সুন্দরবনে জারি কড়া নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর জেরে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। উত্তাল জলোচ্ছ্বাসের কারণে সোমবার পর্যন্ত দিঘা, তাজপুর ও মন্দারমণিতে পর্যটকদের সমুদ্রে স্নান করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈকত বরাবর চলছে কড়া নজরদারি, মাইকিং এবং নুলিয়া ও বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ ও সুন্দরবন উপকূলীয় এলাকাতেও তৎপর রয়েছে প্রশাসন। স্পিডবোটের মাধ্যমে নদীপথে পুলিশের লাগাতার টহল চলছে। আবহাওয়া সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *