কঙ্গনার মুখে শাহরুখের প্রশংসা! লক আপে কেন ধীরজকে তুলোধোনা করলেন ক্যুইন?
July 6, 20269:09 am

‘লক আপ সিজন ২’-এর জাজমেন্ট ডে পর্বে নিজেকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে সঞ্চালিকা কঙ্গনা রানাউতের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন প্রতিযোগী ধীরজ ধূপার। বলিউডের ‘ক্যুইন’ স্পষ্ট জানান, শাহরুখের প্রধান গুণ হলো তাঁর ‘মেইন ক্যারেক্টার এনার্জি’, যা ধীরজের মধ্যে একেবারেই নেই।
কঙ্গনার পাশাপাশি সহ-সঞ্চালক ফারাহ খানও ধীরজের সমালোচনা করেন। খেলায় মনোযোগ না দেওয়ায় কঙ্গনার রোষানলে পড়েন আরেক প্রতিযোগী রাম কাপুরও। যদিও ধীরজের স্ত্রী ভিনির দাবি, অনেকেই তাঁর স্বামীকে ‘টেলিভিশনের শাহরুখ’ বলেন এবং শুধু টাস্ক জেতা নয়, বরং মানুষের হৃদয় জয় করাই আসল বিজয়।