খামেনেইর শেষকৃত্যে তিন ভাই, কিন্তু কোথায় উত্তরসূরি মোজতবা? উঠছে অস্তিত্বের প্রশ্ন!

মৃত্যুর ১২৬ দিন পর তেহরানে আয়োজিত হচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনেইর অন্ত্যেষ্টি। শেষকৃত্যে তাঁর তিন সন্তান উপস্থিত থাকলেও দেখা মেলেনি উত্তরসূরি মোজতবা খামেনেইর। শোকানুষ্ঠানে তাঁর রহস্যজনক অনুপস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে, মোজতবা আদৌ কি জীবিত বা সুস্থ আছেন?
অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিকে এই জমায়েত নিয়ে ট্রাম্প এক গুলিতে ইরানি নেতৃত্বকে খতম করার বিতর্কিত মন্তব্য করেছেন। এর কড়া জবাবে ইরানি দূতাবাস জানিয়েছে, মানুষ মারা গেলেও আদর্শ অবিনশ্বর, যা ট্রাম্পের মতো ইতিহাসহীনরা কখনই বুঝবে না।
Besides Sepreme Leader Mojtaba Khamenei, the martyred Ayatollah Ali Khamenei had three other sons—Mustafa, Masoud, and Meysam—who attended the farewell ceremony.
— IRIB (Islamic Republic of Iran Broadcasting) (@iribnews_irib) July 5, 2026
He also had two daughters, Bushra and Hoda; Bushra achieved martyrdom alongside her father. pic.twitter.com/zu04IpCLkB