রাতভর অঝোরে বৃষ্টিতে ডুবছে কলকাতা, জারি হলো লাল সতর্কতা!

রাতভর অঝোরে বৃষ্টিতে ডুবছে কলকাতা, জারি হলো লাল সতর্কতা!

বঙ্গোপসাগরে সৃষ্ট জোরালো নিম্নচাপ এবং সক্রিয় বর্ষা অক্ষরেখার জোড়া ফলায় রাতভর অঝোরে বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই মহানগরের বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলকাতা পুরসভা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই দুর্যোগপূর্ণ ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে।

উপকূলীয় নিম্নচাপটি শক্তিশালী হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দুর্যোগের কারণে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস এবং নিচু এলাকায় জল জমার সতর্কতা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *