১০ লক্ষ টাকা তোলাবাজি! হুগলিতে গ্রেফতার কল্যাণ ঘনিষ্ঠ প্রভাবশালী তৃণমূল নেতা
July 6, 202610:43 am

ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে হুগলির চণ্ডীতলায় গ্রেফতার হলেন তৃণমূল নেতা সুরজিৎ মণ্ডল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই নেতা জেলা পরিষদের প্রাক্তন সদস্য। এক ব্যক্তির লিখিত অভিযোগ ও আর্থিক লেনদেনের প্রমাণের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ছিল। রবিবার তাঁকে শ্রীরামপুর আদালতে নেওয়ার সময় থানার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাঁকে দেখেই ‘চোর’ স্লোগান ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।