অন্নপূর্ণা যোজনায় সংশয়? এই মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা পাবেনই!
July 6, 202611:25 am

অন্নপূর্ণা যোজনায় মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। ইতিমধ্যেই ১ কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পূর্ববর্তী প্রকল্পের বহু ভুয়ো নাম বাতিল করে যোগ্যদেরই সুবিধা দেওয়া হচ্ছে। তবে সরকারি চাকুরিজীবী বা আয়করদাতারা এই টাকা পাবেন না।
ভারতীয় নাগরিকদের পাশাপাশি যে সমস্ত বাংলাদেশী শরণার্থীরা সিএএ-তে আবেদন করেছেন, তাঁরাও এই সুবিধা পাবেন। আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের টাকা মিলবে। এছাড়া যাঁদের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন, তাঁরাও আপাতত প্রতি মাসে তিন হাজার টাকা করে নিশ্চিত পাবেন।