কাজে না ফিরলে ডিমের বদলে ঢিল! গরহাজির প্রধানদের কড়া বার্তা দিলীপের
July 6, 202611:43 am

দিনের পর দিন দফতরে গরহাজির প্রায় দু’হাজার পঞ্চায়েত প্রধান। সই না হওয়ায় থমকে রয়েছে গ্রামাঞ্চলের উন্নয়নমূলক কাজ। এবার এই অনুপস্থিত প্রধানদের কড়া নির্দেশ দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর হুঁশিয়ারি, অবিলম্বে কাজে যোগ না দিলে ক্ষুব্ধ সাধারণ মানুষ বাড়িতে ডিমের বদলে সরাসরি ঢিল ছুড়বে।
অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি কর্মী ও পুলিশের মিথ্যা মামলার ভয়েই অফিসে যেতে বাধা পাচ্ছেন তাঁরা। যদিও এই দাবি সম্পূর্ণ উড়িয়ে মন্ত্রীর স্পষ্ট বক্তব্য, মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করতেই ইচ্ছাকৃতভাবে গা ঢাকা দিয়েছেন তৃণমূলের ওই পঞ্চায়েত নেতারা।