রবিবার পুরসভায় কেন তৃণমূল কাউন্সিলর? নথি লোপাটের অভিযোগে বিজেপির তুমুল বিক্ষোভ!
July 6, 202611:46 am

রবিবার ছুটির দিনে অশোকনগর-কল্যাণগড় পুরসভায় তৃণমূল কাউন্সিলর সমীর দত্তের উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। পুরভবন থেকে গুরুত্বপূর্ণ নথি সরানোর অভিযোগ তুলে সেখানে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। এ সময় এক পুরকর্মীকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় বিজেপি বিধায়ক ঘটনাস্থলে পৌঁছন। পুরসভার দাবি, কাজের চাপ থাকায় ডেটা এন্ট্রির কাজ চলছিল। তবে বিধায়কের নির্দেশে আপাতত সেই কাজ বন্ধ রাখা হয়েছে। অভিযোগের বিষয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।