বারুইপুরে নাবালিকা উদ্ধার ও গণপিটুনিতে মৃত্যু! তদন্তে সিট গঠন করে গ্রেফতার আরও এক
July 6, 202611:48 am

বারুইপুরে নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার ও এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় এলাকা উত্তপ্ত। জোড়া খুনের তদন্তে পুলিশ তিনটি মামলা রুজু করে ইতিমধ্যে ছয় সদস্যের সিট গঠন করেছে। নাবালিকা খুনে রাতভর পুলিশি অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার ও তিনজনকে আটক করা হয়েছে।
ধর্ষণের প্রমাণ নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাবালিকার বাবার সঙ্গে কথা বলে সুবিচারের আশ্বাস দিয়ে মঙ্গলবার ভবানীভবনে ডেকেছেন। অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ও নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। কাউকে রেয়াত করা হবে না বলে কড়া বার্তা পুলিশের।