ধেয়ে আসছে নিম্নচাপ! আজই স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা, দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা

ধেয়ে আসছে নিম্নচাপ! আজই স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা, দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি ক্রমশ বাংলার উপকূলের দিকে এগিয়ে আসছে। সোমবারই এটি ওড়িশার চান্দবালি ও দিঘার মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এর জেরে রবিবার রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে টানা ভারী বৃষ্টি শুরু হয়েছে। শহরের বেশ কিছু রাস্তা ইতিমধ্যেই জলমগ্ন।

এই দুর্যোগের কারণে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়া হাওড়া, হুগলি-সহ অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার আশঙ্কায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *