নাবালিকা খুনে অগ্নিগর্ভ বারুইপুর, পরিস্থিতি সামলাতে ৩ থানায় জারি ১৬৩ ধারা!
July 6, 20261:15 pm

বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে খুনের ঘটনায় রবিবার এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। সন্দেহভাজন এক যুবককে পিটিয়ে হত্যার পাশাপাশি পুলিশের ওপরও হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে বারুইপুর, নরেন্দ্রপুর ও সোনারপুর থানা এলাকায় ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন।
বেআইনি জমায়েত রুখতে এলাকায় বিশাল পুলিশবাহিনী টহল দিচ্ছে। ঘটনার তদন্তে ৬ সদস্যের সিট গঠন করে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, রুজু হয়েছে তিনটি মামলা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন।