১২৫ ফুটের মূর্তির শিলান্যাস করতে শহরে শাহ, অন্যদিকে ভাঙচুর শ্যামাপ্রসাদের বেদি!
July 6, 20261:29 pm

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ইকো পার্কে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির শিলান্যাস করবেন তিনি। এছাড়া ভবানীপুরের পৈতৃক ভিটে পরিদর্শন এবং মিলন মেলায় আয়োজিত অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য নেতৃত্ব।
রাজ্য জুড়ে যখন শ্রদ্ধার সঙ্গে দিনটি পালিত হচ্ছে, ঠিক তখনই উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের মূর্তির বেদি ভাঙচুরের ঘটনা ঘটল। নামের ফলক ভাঙার অভিযোগে পুলিশ রূপেশ হাজরা নামে একজনকে গ্রেপ্তার করেছে, যাকে আগামী ৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।