তৃণমূলে ভাঙনের জের! ৩ শূন্য রাজ্যসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা
July 6, 20261:36 pm

তৃণমূল কংগ্রেসে চলা বিদ্রোহের আবহেই রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। সোমবার এই তিন শূন্য আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৪ জুলাই ফাঁকা হওয়া এই আসনগুলিতে ভোটগ্রহণ হবে।
কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীপদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৪ জুলাই। ১৫ জুলাই স্ক্রুটিনি এবং ১৭ জুলাই মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণের পর ওই দিনই বিকেল ৫টায় গণনা শুরু হবে।