অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চোখ কপালে! গৃহবধূর অ্যাকাউন্টে রাতারাতি ৭৪৮ কোটি?

অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চোখ কপালে! গৃহবধূর অ্যাকাউন্টে রাতারাতি ৭৪৮ কোটি?

অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ৭৪৮ কোটি টাকার বেশি ব্যালেন্স দেখে হতবাক ফালাকাটার এক গৃহবধূ। শুক্রবার জটেশ্বরের কড়াইবাড়ির বাসিন্দা শম্পা রায় একটি কাস্টমার সার্ভিস পয়েন্টে যান। সেখান থেকে তিন হাজার টাকা তোলার পর ব্যালেন্স চেক করতেই ৭৪৮ কোটি ৬৪ লক্ষ টাকার বিশাল অঙ্ক দেখতে পেয়ে তিনি চরম আতঙ্কে পড়েন।

বিপুল টাকার হিসাব দেখে ঘাবড়ে গিয়ে তিনি দ্রুত জটেশ্বর পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় জানান, প্রাথমিকভাবে ব্যাংকের সার্ভারে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিভ্রাট ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে পরবর্তীতে ওই অ্যাকাউন্টের ব্যালেন্স সংশোধন করে স্বাভাবিক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *