পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালুর তোড়জোড়, বড় দায়িত্ব পেলেন বিচারপতি রঞ্জনা দেশাই!
July 11, 20268:28 pm

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত হয়েছে বিশেষ কমিটি। এই কমিটিতে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়সহ বিশিষ্ট আইনজ্ঞ ও শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যে ইউসিসি চালুর রূপরেখা চূড়ান্ত করতে ইতোমধ্যেই দিল্লিতে মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গে প্রাথমিক বৈঠক করেছেন বিচারপতি দেশাই।
নবান্ন সূত্রে খবর, সংশ্লিষ্ট কমিটি রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে অভিন্ন দেওয়ানি বিধির বিষয়ে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করবে। আসাম ও উত্তরপ্রদেশের বিলের ধাঁচে খসড়া তৈরির কাজ শুরু হলেও, জনমতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী দেড় মাসের মধ্যে জনগণের মতামত পর্যালোচনা করে রাজ্যকে চূড়ান্ত সুপারিশ প্রদান করবে এই কমিটি।