শিক্ষানীতি নিয়ে আজ গুরুত্বপূর্ণ ঘোষণা, নির্দেশ না মানলেই কড়া শোকজ!

শিক্ষানীতি নিয়ে আজ গুরুত্বপূর্ণ ঘোষণা, নির্দেশ না মানলেই কড়া শোকজ!

জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে আজ, শনিবার দুপুর ১টায় ২২তম ‘উজ্জীবন চর্চা’ ওয়েবিনারের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। স্কুলশিক্ষা দপ্তরের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এই বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন। শিক্ষক, প্রধান শিক্ষক ও শিক্ষা আধিকারিকদের পাশাপাশি এবার অভিভাবকরাও এই ওয়েবিনারে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

অন্যদিকে, ইউডাইস প্লাসে নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলের যাবতীয় তথ্য জমা দেওয়ার কড়া নির্দেশিকা জারি হয়েছে। গ্রস এনরোলমেন্ট, ট্রানজিশন এবং ড্রপ আউটের মতো গুরুত্বপূর্ণ তথ্য সময়মতো জমা না দিলে স্কুলগুলিকে সরাসরি শোকজ করা হবে। তথ্য আসাম্পূর্ণ থাকা রুখতে জেলাশাসক ও পুর কমিশনারদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *