বারুইপুরের ইন্দ্রজিৎ হত্যায় আরও ৩ গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের আগে জোর প্রস্তুতি

বারুইপুরের ইন্দ্রজিৎ হত্যায় আরও ৩ গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের আগে জোর প্রস্তুতি

বারুইপুরের চাঞ্চল্যকর ইন্দ্রজিৎ মণ্ডল হত্যা মামলায় তদন্তের গতি আরও বাড়াল প্রশাসন। শুক্রবার গভীর রাতে বারুইপুর জেলা পুলিশ, এসটিএফ এবং স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে মামলাটিতে মোট ৩৮ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হলো। ইন্দ্রজিতের পরিবারের নিরাপত্তায় ইতিমধ্যেই তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং পুরো এলাকা পুলিশি নজরদারিতে রাখা হয়েছে।

এদিকে, শনিবার বারুইপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবার নির্যাতিতা নাবালিকার পরিবারের অনুরোধে সূর্যপুর হাটের কাছে নতুন পুলিশ ফাঁড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। চারদিনের রেকর্ড সময়ে সেই ফাঁড়ির নির্মাণ কাজ শেষ হয়েছে, যা এদিনই উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এছাড়া তিনি নিহত নাবালিকা ও ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করে সরকারি সহায়তার বিষয়টিও খতিয়ে দেখবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *