রবিবার কি মেট্রোয় বেরোচ্ছেন? গ্রিন লাইনে বড় বদল, জেনে নিন নতুন সময়সূচি!

আগামী রবিবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা দীর্ঘক্ষণ বন্ধ থাকবে। রেলওয়ে সেফটি কমিশনের পক্ষ থেকে গ্রিন লাইনে ‘অটোমেটিক ট্রেন অপারেশন’ বা এটিও সিস্টেমের গুরুত্বপূর্ণ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রযুক্তিগত কাজের জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হবে। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কবার্তাও জারি করেছে।
সাধারণত সকাল ৯টা থেকে গ্রিন লাইনে মেট্রো পরিষেবা শুরু হলেও, রবিবার তা বিকেল ৪:৩০ মিনিট থেকে চালু হবে। তাই এই রুটে যাত্রার পরিকল্পনা থাকলে সময়সূচি দেখে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে সন্ধ্যার পর থেকে স্বাভাবিক ছন্দে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। বিস্তারিত সময়সূচি জানতে যাত্রীদের মেট্রো রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখার অনুরোধ করা হচ্ছে।