১ অগাস্ট থেকে সরকারি বাসে ফ্রি যাতায়াতের নিয়মে বড় পরিবর্তন, আপনার কাছে কি এই কার্ড আছে?

১ অগাস্ট থেকে সরকারি বাসে ফ্রি যাতায়াতের নিয়মে বড় পরিবর্তন, আপনার কাছে কি এই কার্ড আছে?

দিল্লিতে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের নিয়মে বড় বদল আনছে সরকার। আগামী ১ অগস্ট থেকে প্রচলিত গোলাপি ‘জিরো টিকিট’ ব্যবস্থা আর কার্যকর থাকবে না। তার পরিবর্তে শুধুমাত্র ‘পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড’ থাকলেই মহিলারা সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন। ডিটিসি ও ডিআইএমটিএস-এর বাসে যাতায়াতের সময় ইলেকট্রনিক রিডারে এই কার্ড ট্যাপ করা বাধ্যতামূলক করা হয়েছে। এই কার্ড না থাকলে যাত্রীদের নির্ধারিত ভাড়ার টিকিট কাটতে হবে।

মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই কার্ডের উদ্বোধন করেন, যা দেখতে অনেকটা মেট্রো স্মার্ট কার্ডের মতো। এই কার্ডে উপভোক্তার ছবি ও ব্যক্তিগত তথ্যের সংযোগ থাকায় তা অত্যন্ত সুরক্ষিত। ‘ওয়ান নেশন, ওয়ান কার্ড’ উদ্যোগের অংশ হিসেবে ভবিষ্যতে এটি মেট্রো বা অন্যান্য গণপরিবহনেও ব্যবহার করা সম্ভব হবে। এদিকে, সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে, পশ্চিমবঙ্গেও ভবিষ্যতে পরিচয়পত্রের পরিবর্তে স্মার্ট কার্ডভিত্তিক এমন ব্যবস্থা চালু হতে পারে। তাই নিয়ম পরিবর্তনের আগে কার্ড সংগ্রহ করা জরুরি হয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *