অপরিচিতের হাত থেকে বাঁচতে স্কুলের পাঠ্য এখন সুরক্ষাকবচ!

অপরিচিতের হাত থেকে বাঁচতে স্কুলের পাঠ্য এখন সুরক্ষাকবচ!

বারুইপুরের নৃশংস ঘটনার পর রাজ্যের প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ নিল হাওড়ার আন্দুলের মহিয়াড়ি রানিবালা কুন্ডু চৌধুরি প্রাথমিক বালিকা বিদ্যালয়। অপরাধীদের হাত থেকে ছাত্রীদের সুরক্ষিত রাখতে এবং কোনো বিপদে পড়লে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, তা শেখাতে নিয়ম করে প্রতিদিন চলছে বিশেষ সচেতনতার পাঠ। শিক্ষিকারা হাতে-কলমে বোঝাচ্ছেন অপরিচিতদের দেওয়া প্রলোভন এড়িয়ে চলা এবং প্রয়োজনে চিৎকার করে বা দৌড়ে বিপদ থেকে পালানোর কৌশল।

স্কুলের প্রধান শিক্ষক ধ্রুবজ্যোতি সেন জানিয়েছেন, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির সাড়ে পাঁচশো ছাত্রীকে নিয়মিত এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লজেন্স বা উপহারের টোপ দিয়ে কাউকে ফুসলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কীভাবে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে চিৎকার করা বা পরিচিতদের সাহায্য নিতে হয়, তা শেখানোই এখন ক্লাসের মূল লক্ষ্য। এই উদ্যোগ ভবিষ্যতে রাজ্যের প্রতিটি বালিকা বিদ্যালয়ে অনুসরণের দাবি রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *