বাড়িতেই আসছে আয়ুষ্মান ভারতের ফর্ম! আপনার নাম তালিকায় আছে কি?

বাড়িতেই আসছে আয়ুষ্মান ভারতের ফর্ম! আপনার নাম তালিকায় আছে কি?

আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছাতে শুরু করেছে নির্দিষ্ট আবেদনপত্র। রাজ্য সরকারের উদ্যোগে এই স্বাস্থ্যবিমা প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন প্রায় সাড়ে ছয় কোটি রাজ্যবাসী। আশাকর্মীদের মাধ্যমে এই ফর্ম বিতরণ করা হচ্ছে, যেখানে আবেদনকারীর নাম, রেশন কার্ডের তথ্যসহ বেশ কিছু ব্যক্তিগত তথ্য আগে থেকেই পূরণ করা থাকছে। অবশিষ্ট প্রয়োজনীয় তথ্য পূরণ করে নির্দিষ্ট স্থানে তা জমা দিতে হবে।

যাঁদের কাছে এখনও এই ফর্ম পৌঁছায়নি, তাঁদের স্থানীয় পুরসভা বা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ উল্লেখ্য, রাজ্যের ৭০ ঊর্ধ্ব সকল নাগরিকই এই কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে যাঁরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন না, তাঁদের জন্য বিকল্প হিসেবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধা বহাল থাকবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য সরকারিভাবে শীঘ্রই প্রকাশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *