সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো
July 12, 20267:57 am

সিআরএস (CRS) পরিদর্শনের কারণে আজ, রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে স্বয়ংক্রিয় ট্রেন অপারেশন (ATO) ব্যবস্থার ত্রুটি পরীক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিকেল ৪টা ৩০ মিনিটে গ্রিন লাইনে দিনের প্রথম মেট্রো চলবে। তবে রাতে শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।