তবে কি ট্রাম্পের কাছে যাব? পূর্ণরাজ্যের দাবিতে মোদিকে হুঁশিয়ারি ওমরের

তবে কি ট্রাম্পের কাছে যাব? পূর্ণরাজ্যের দাবিতে মোদিকে হুঁশিয়ারি ওমরের

জম্মু ও কাশ্মীরকে পূর্ণরাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে রবিবার দিল্লির যন্তর মন্তরে অবস্থানে বসেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। কেন্দ্রকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, সংসদে সোচ্চার হওয়া এবং অবস্থান করার পরও দাবি না মিটলে, তবে কি ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হতে হবে? ওমরের অভিযোগ, কেন্দ্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এই দাবি কোনও অনুগ্রহ নয়, বরং মানুষের অধিকার।

পাশাপাশি আসন পুনর্বিন্যাস এবং ‘অপারেশন লোটাস’ নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। ওমরের অভিযোগ, সরকার ফেলতে ন্যাশনাল কনফারেন্সের বিধায়কদের ২০ থেকে ৩০ কোটি টাকার টোপ দিচ্ছে বিজেপি। যদিও ১০০ কোটি টাকা দিলেও তাঁর দলের কেউ বিক্রি হবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদির দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দ্রুত রাজ্যের হৃত মর্যাদা ফেরানোর জোরালো দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *