শাশুড়ির অদ্ভুত শর্তে নিজের মাকেই বিষ প্রয়োগ, চাঞ্চল্যকর ঘটনা!
July 13, 20269:15 am

পারিবারিক অশান্তির জেরে রাগ করে বাপেরবাড়ি চলে গিয়েছিলেন স্ত্রী। তাঁকে ফিরিয়ে আনার জন্য মরিয়া স্বামী রবীন্দ্র সিং শাশুড়ির দ্বারস্থ হলে বেঁধে দেওয়া হয় এক ভয়ংকর শর্ত। অভিযোগ, শাশুড়ি ফুলবতী জামাইকে নির্দেশ দেন, নিজের মাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেই ঘরে ফিরবে স্ত্রী। এমনকি, সেই খুনের জন্য শাশুড়ি নিজেই বিষ সরবরাহ করেন বলে অভিযোগ। দাম্পত্য সুখের আশায় সেই বিষ মায়ের খাবারে মিশিয়ে দেয় ছেলে। বর্তমানে বিষক্রিয়ায় আক্রান্ত ওই বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর বৃদ্ধার স্বামী নিজের ছেলে ও বেয়াইনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে রবীন্দ্রকে গ্রেপ্তার করেছে। শাশুড়ি ফুলবতীও মামলার অন্যতম অভিযুক্ত। বর্তমানে ঘটনার তদন্ত শুরু হয়েছে।