মধ্যরাতে দাউদাউ করে জ্বলল ব্যাংককের পাব, জীবন্ত দগ্ধ হয়ে মৃত অন্তত ২৭!

মধ্যরাতে দাউদাউ করে জ্বলল ব্যাংককের পাব, জীবন্ত দগ্ধ হয়ে মৃত অন্তত ২৭!

রবিবার মধ্যরাতে ব্যাংককের একটি পাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, পাবের মঞ্চের কাছে থাকা একটি সার্কিট ব্রেকার থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বিকট বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, দর্শনার্থীরা বাইরে বের হওয়ার সুযোগ পাননি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। পালানোর পথ না পেয়ে শৌচালয়ে আশ্রয় নেওয়া অনেকের মৃত্যু হয়েছে, যেখান থেকে একাধিক দেহ উদ্ধার করা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ব্যাংককের নাইটক্লাবগুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থার গাফিলতির জেরে এর আগেও এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে, যা পাবগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *