উন্নয়নের স্বার্থে অধিগ্রহণ করা যাবে প্রাচীন উপাসনাস্থল? যুগান্তকারী রায় দিল এলাহাবাদ হাই কোর্ট

উন্নয়নের স্বার্থে অধিগ্রহণ করা যাবে প্রাচীন উপাসনাস্থল? যুগান্তকারী রায় দিল এলাহাবাদ হাই কোর্ট

জনস্বার্থে বা বৈধ সরকারি প্রকল্পের জন্য রাস্তা ও পরিকাঠামো নির্মাণে ধর্মীয় স্থান অধিগ্রহণে কোনো আইনি বাধা নেই। বারাণসীর ডালমন্ডি এলাকায় রাস্তা সম্প্রসারণ ও সৌন্দর্যায়ন প্রকল্প সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানিতে এই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেছে এলাহাবাদ হাই কোর্ট। উত্তরপ্রদেশ সরকারের কাশী বিশ্বনাথ ধাম করিডর প্রকল্পের আওতায় প্রাচীন মসজিদ ভেঙে রাস্তা তৈরির প্রতিবাদে এলাকার কয়েকজন এই মামলাটি করেছিলেন। আবেদনকারীদের দাবি ছিল, প্রশাসনের এই পদক্ষেপ ১৯৯১ সালের উপাসনাস্থল আইনের সম্পূর্ণ পরিপন্থী এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক।

তবে আবেদনকারীদের এই যুক্তি খারিজ করে বিচারপতি জে. জে. মুনির এবং বিচারপতি অরুণ কুমারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ১৯৯১ সালের উপাসনাস্থল আইনের মূল উদ্দেশ্য হলো কোনো ধর্মীয় স্থানের চরিত্র বা পরিচয় অন্য ধর্মে পরিবর্তন করা আটকানো। কিন্তু আইন মেনে জনস্বার্থে বা সরকারি উন্নয়নের প্রয়োজনে ধর্মীয় সম্পত্তি অধিগ্রহণ করা হলে, ওই আইন তাতে কোনোভাবেই বাধা সৃষ্টি করে না। ফলে রাস্তা বা সেতুর মতো বৈধ পরিকাঠামো উন্নয়নের স্বার্থে এই ধরনের অধিগ্রহণ সম্পূর্ণ আইনসম্মত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *