ট্রলারডুবিতে উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ, নিখোঁজ তিন ভাইয়ের খোঁজে কাকদ্বীপে হাহাকার!
.jpeg.webp?w=1200&resize=1200,800&ssl=1)
শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ‘এফবি মা কালী’ ট্রলারটির অবশেষে খোঁজ মিলেছে দক্ষিণ ২৪ পরগনার মুক্তেশ্বর চরের কাছে। দুর্যোগের কবলে পড়া ১৫ জন মৎস্যজীবী বোঝাই ট্রলারটি থেকে ইতিমধ্যেই ৯ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ও উপকূল রক্ষী বাহিনী। দেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৬ জন মৎস্যজীবী, যাঁদের সন্ধানে সমুদ্রে জোরদার তল্লাশি অভিযান চলছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ওড়িশার জলেশ্বরের বাসিন্দা তিন ভাই রবীন্দ্র, জয়রাম এবং জগন্নাথ মাঝির এখনও কোনও সন্ধান মেলেনি। গত ২ তারিখ থেকে পরিবারের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন। ট্রলার উদ্ধারের খবর পেয়েই উৎকণ্ঠায় কাকদ্বীপ হাসপাতালে ছুটে এসেছেন নিখোঁজদের পরিজনরা। সকাল থেকেই মর্গের সামনে শোকার্ত স্বজনদের ভিড়। পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি শনাক্তকরণের পর দ্রুত তা পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।