আমি গান্ধী নই! নিট দুর্নীতিতে ১৪ দিনের অনশন মঞ্চ থেকে দেশবাসীকে কড়া বার্তা সোনমের

আমি গান্ধী নই! নিট দুর্নীতিতে ১৪ দিনের অনশন মঞ্চ থেকে দেশবাসীকে কড়া বার্তা সোনমের

নিট দুর্নীতির প্রতিবাদে যন্তর মন্তরে সিজেপি-র ধর্না-আন্দোলনের ২২তম দিনেও টানা ১৪ দিন আমরণ অনশন চালাচ্ছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনে তাঁর ওজন সাড়ে সাত কেজি কমেছে ও শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। তবে তাঁকে ‘হিরো’ বা ‘আধুনিক গান্ধী’ বলায় উষ্মা প্রকাশ করে তিনি জানান, অন্য কারও মধ্যে হিরো না খুঁজে দেশবাসীকে নিজেদের নাগরিক দায়িত্ব পালন করতে হবে।

পড়ুয়াদের আত্মহত্যার কথা স্মরণ করিয়ে তিনি সাধারণ মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আগামী ২০ জুলাই বাদল অধিবেশনের প্রথম দিন সিজেপি-র তরফে একটি শান্তিপূর্ণ ‘সংসদ অভিযান’-এর ডাক দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং মৃত পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণের দাবিতে আয়োজিত এই মিছিলে সবাইকে যোগ দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। প্রয়োজনে নিজ এলাকায় এক দিনের প্রতীকী অনশনেরও অনুরোধ করেছেন ওয়াংচুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *