বন্দুক দেখিয়ে লটারির টাকা ছিনতাই, দক্ষিণেশ্বরের হোটেল থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়কের ছেলে

বন্দুক দেখিয়ে লটারির টাকা ছিনতাই, দক্ষিণেশ্বরের হোটেল থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়কের ছেলে

জলহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বরের একটি হোটেল থেকে গ্রেফতার করেছে পুলিশ। ড্রাইভারে জেতা লটারির টাকা বন্দুক দেখিয়ে ছিনিয়ে নেওয়া এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা চলছিল। মামলার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। ধৃত তীর্থঙ্করকে খড়দা থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। আজ সোমবার তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে।

এদিকে তোলাবাজি, জমি দখল ও টাকা আত্মসাতের অভিযোগে খড়দহ থানার পুলিশের নজরে রয়েছেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ নিজেও। দীর্ঘদিন বেপাত্তা থাকার পর সম্প্রতি এক রাজনৈতিক বৈঠকে তাঁর হঠাৎ উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হয়। বাবা যখন নিজেকে আড়াল করার চেষ্টা করছেন, ঠিক তখনই পুলিশের জালে ধরা পড়লেন চলতি বছরের পরাজিত তৃণমূল প্রার্থী ছেলে তীর্থঙ্কর। এই গ্রেফতারির পর প্রাক্তন বিধায়কের আইনি অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *