রাজ্যে বার্ধক্য ভাতায় বড় চমক! কবে থেকে শুরু হচ্ছে নতুন আবেদন প্রক্রিয়া?

রাজ্যে বার্ধক্য ভাতায় বড় চমক! কবে থেকে শুরু হচ্ছে নতুন আবেদন প্রক্রিয়া?

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন সরকারি প্রকল্পে ভাতার পরিমাণ বাড়িয়েছে নতুন সরকার। ‘অন্নপূর্ণা যোজনা’ ও ‘যুবশক্তি’র পাশাপাশি বার্ধক্য ভাতাতেও এসেছে বড়সড় বদল। পূর্ববর্তী সরকারের আমল থেকে চলমান এই ভাতার পরিমাণ ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি আয়োজিত জনকল্যাণ শিবিরে নতুন করে বার্ধক্য ভাতার আবেদনপত্র জমা নেওয়া হলেও, বর্তমানে এর অনলাইন ও অফলাইন আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ আছে।

তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই পুনরায় এই আবেদন প্রক্রিয়া চালু হবে। নতুন নিয়মে এই সুবিধা পেতে হলে আবেদনকারীকে অন্তত টানা দশ বছর এই রাজ্যে বসবাস করতে হবে। আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু হলে প্রয়োজনীয় নথি হিসেবে আবেদনকারীর আধার কার্ড, ভোটার আইডি এবং ব্যাঙ্কের পাসবই জমা দিতে হবে। বর্ধিত এই ভাতার সুবিধা পেতে নতুন করে আবেদন শুরুর অপেক্ষায় রয়েছেন রাজ্যের অসংখ্য মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *