খুচরো নেই শুনে মন্ত্রীকে বাস থেকে নামার নির্দেশ কন্ডাক্টরের, বেনজির কাণ্ড

খুচরো নেই শুনে মন্ত্রীকে বাস থেকে নামার নির্দেশ কন্ডাক্টরের,  বেনজির কাণ্ড

বেঙ্গালুরুতে গণপরিবহণের আসল পরিস্থিতি খতিয়ে দেখতে ফেস মাস্ক পরে ছদ্মবেশে বাসে উঠেছিলেন কর্ণাটকের পরিবহণ মন্ত্রী বাইরাথি সুরেশ। হেব্বাল-নাগাশেট্টিহাল্লি রুটের একটি বাসে টিকিটের জন্য তিনি ১০০ টাকার নোট দিলে কন্ডাক্টর খুচরো চান। মন্ত্রীর কাছে খুচরো টাকা না থাকায় কন্ডাক্টর তাঁকে সরাসরি বাস থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। এই তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে সাধারণ যাত্রীদের নিত্যদিনের হেনস্থার চিত্রটি মন্ত্রীর সামনে সরাসরি স্পষ্ট হয়ে ওঠে।

শনিবার প্রায় দুই ঘণ্টা ধরে ১০টিরও বেশি বাসে সফর করে যাত্রীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন মন্ত্রী। ফান ওয়ার্ল্ড বাস স্টপে এক যাত্রীর অনুরোধ সত্ত্বেও বাস না থামানোয় সংশ্লিষ্ট চালক ও কন্ডাক্টরকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে অটো রিকশার অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের অভিযোগে হস্তক্ষেপ করেন সুরেশ। চালক ও কন্ডাক্টরদের আচরণ সংস্কারে সরকার কঠোর পদক্ষেপ করবে বলে তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *