২০২৬-এর বিশ্বকাপে ৬৪টি দেশ খেলবে, FIFA সভাপতির বড় ঘোষণা

২০২৬-এর বিশ্বকাপে ৬৪টি দেশ খেলবে, FIFA সভাপতির বড় ঘোষণা

চলতি ২০২৬ বিশ্বকাপ এখনও শেষ না হলেও, ২০৩০ সালের বিশ্বকাপ ঘিরে বড় পরিকল্পনার ইঙ্গিত দিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। তাঁর মতে, বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করা হবে কি না, তা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করছে ফিফা।

কেন এই পরিবর্তনের ভাবনা? সুইস সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, “বিশ্বকাপ কেবল ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, এটি বিশ্ব ফুটবলের মহোৎসব। তাই আরও বেশি দেশের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।” ফিফা সভাপতির দাবি, ছোট দেশগুলিকে এই মঞ্চে সুযোগ দিলে তারা উন্নতির জন্য অনুপ্রাণিত হবে। এবার ৪৮ দলের বিশ্বকাপে কুরাকাও বা কেপ ভার্দের মতো দেশগুলোর পারফরম্যান্স সেই ধারণাকেই জোরালো করেছে।

সাফল্যের ধারা ও নতুন ইতিহাস ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপে ৩২টি দল অংশ নিত। ২০২৬ সালে প্রথমবারের মতো তা বাড়িয়ে ৪৮ করা হয়। বর্তমান ফরম্যাটের ১০৪ ম্যাচের আসরকে “দারুণ সফল” বলে অভিহিত করেছেন ইনফান্তিনো। তিনি বিশেষভাবে আফ্রিকার দলগুলোর প্রশংসায় পঞ্চমুখ—এবার আফ্রিকার ১০টি প্রতিনিধির মধ্যে ৯টিই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে, যা বিশ্ব ফুটবলের শক্তির ভারসাম্য বদলে যাওয়ার ইঙ্গিত দেয়।

২০৩০ বিশ্বকাপের প্রেক্ষাপট ২০৩০ বিশ্বকাপ হতে চলেছে ফুটবলের ইতিহাসের প্রথম বহুমহাদেশীয় আসর। শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর মূল পর্বের বাকি ম্যাচগুলো হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। বিশেষজ্ঞ মহলের ধারণা, যদি ৬৪ দলের প্রস্তাব পাস হয়, তবে দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও আরও বেশি ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি হবে।

এখনও চূড়ান্ত নয় তবে এই প্রস্তাব এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফিফার বিভিন্ন কমিটির সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত হবে ২০৩০ বিশ্বকাপে আদৌ ৬৪ দল খেলবে কি না। তবে ইনফান্তিনোর এই ইঙ্গিত বিশ্ব ফুটবল প্রেমীদের মধ্যে নতুন কৌতুহল জাগিয়ে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *