পুরীর রথযাত্রা: কেন ৩২ বছর বন্ধ ছিল এই মহোৎসব? জানুন অজানা ইতিহাস

পুরীর রথযাত্রা: কেন ৩২ বছর বন্ধ ছিল এই মহোৎসব? জানুন অজানা ইতিহাস

রথযাত্রা হিন্দু ধর্মের এক অবিচ্ছেদ্য এবং পবিত্র উৎসব। তবে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, সব সময় এই উৎসব নির্বিঘ্নে পালিত হয়নি। ১৫৬৮ থেকে ১৭৩৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে মোট ৩২ বছর বন্ধ ছিল পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা।

মূলত বিদেশি ও তৎকালীন ইসলামিক শাসকদের বারবার হামলার আশঙ্কায় বিগ্রহ রক্ষা করার তাগিদেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন সেবায়েতরা। ইতিহাস বলছে, আক্রমণের খবর পাওয়া মাত্রই অত্যন্ত গোপনীয়তার সাথে শ্রীজগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহগুলিকে মন্দির থেকে সরিয়ে নিয়ে চিলিকা হ্রদ কিংবা পার্শ্ববর্তী বিভিন্ন সুরক্ষিত স্থানে লুকিয়ে রাখা হতো।

হামলার কিছু উল্লেখযোগ্য ঘটনা:

  • ১৫৬৮-১৫৭৭: কালা পাহাড়ের আক্রমণের পর দীর্ঘ ৯ বছর রথযাত্রা বন্ধ ছিল।
  • ১৬০১ ও ১৬০৭: নবাবের কম্যান্ডার মিরজা খুররাম এবং মুঘল সুবেদার কোয়াসিম খানের হামলার কারণে উৎসব ব্যাহত হয়।
  • ১৬১১ ও ১৬১৭: কল্যান মলের আক্রমণের আশঙ্কায় বিগ্রহ সরিয়ে নিতে হয়, ফলে এই বছরগুলিতেও রথযাত্রা হয়নি।
  • ১৬২১ ও ১৬২২: আহমেদ বেগ-এর আক্রমণের জেরে দুই বছর উৎসব স্থগিত ছিল।
  • ১৬৯২: একরাম খানের হামলার আশঙ্কায় বিগ্রহ বিভিন্ন গোপন স্থানে সরানোর জন্য দীর্ঘ ১৩ বছর রথযাত্রা বন্ধ ছিল।
  • ১৭৩৩-১৭৩৫: মহম্মদ তাকি খানের ধারাবাহিক আক্রমণের কারণে তিন বছর রথযাত্রা আয়োজন করা সম্ভব হয়নি।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পুরোহিত ও সেবায়েতদের তৎপরতায় বিগ্রহগুলো অক্ষত ছিল। আজও এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, কত চড়াই-উতরাই পেরিয়ে আমাদের এই ঐতিহ্যবাহী উৎসব টিকে আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *