রথযাত্রায় ৫ লাখ অনুদান ও আকাশপথে পুষ্পবৃষ্টি! ১০০০ কোটির প্যাকেজে মুখ্যমন্ত্রীর বড় চমক

রথযাত্রায় ৫ লাখ অনুদান ও আকাশপথে পুষ্পবৃষ্টি! ১০০০ কোটির প্যাকেজে মুখ্যমন্ত্রীর বড় চমক

রাজ্যের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্ন থেকে এক ভার্চুয়াল বৈঠকে তিনি রথযাত্রা ও প্রাচীন মন্দিরগুলির উন্নয়নে বড় ঘোষণা করেন। এই প্রথম রাজ্য সরকার রথযাত্রায় সরাসরি অংশগ্রহণ করছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ৬০টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে রথ সংস্কারের জন্য ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি, হেরিটেজ মন্দিরগুলির পুনর্নির্মাণে ‘তীর্থক্ষেত্র সার্কিট’ গঠন করে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

রথযাত্রার পাশাপাশি আসন্ন শ্রাবণী মেলা নিয়েও বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য। তারকেশ্বর ও জল্পেশের মতো পুণ্যভূমিগুলিকে ঢেলে সাজানো হচ্ছে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পুণ্যার্থীদের সুবিধার্থে প্রতি পাঁচ কিলোমিটার অন্তর বিশ্রাম ও চিকিৎসার শিবির থাকবে। সবচেয়ে বড় চমক হিসেবে, শ্রাবণ মাসের প্রতি সোমবার তারকেশ্বরগামী জলযাত্রীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে। আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী স্বয়ং তারকেশ্বর ধাম ও ইসকনের রথযাত্রায় উপস্থিত থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *