গ্রেফতারি এড়াতে এবার বড় পদক্ষেপ, আদালতের নির্দেশে কি খাঁচায় বন্দি প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া

গ্রেফতারি এড়াতে এবার বড় পদক্ষেপ, আদালতের নির্দেশে কি খাঁচায় বন্দি প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া

চাকরি বিক্রির মামলায় বড়সড় স্বস্তি পেলেও কলকাতা হাই কোর্টের কঠিন শর্তের বেড়াজালে জড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া। গ্রেফতারির আশঙ্কা করে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া সবংয়ের এই সাত বারের বিধায়ককে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। তবে আইনি রক্ষাকবচ পেলেও আদালত সাফ জানিয়ে দিয়েছে যে, আপাতত সবং থানা এলাকার বাইরে তিনি বেরোতে পারবেন না। একই সঙ্গে তাঁকে স্থানীয় থানায় নিজের পাসপোর্ট জমা দেওয়ার পাশাপাশি তদন্তে সব রকম সহযোগিতা করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

তৃণমূলের প্রাক্তন এই নেতার বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এক যুবকের স্ত্রীকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু চাকরি পাওয়ার মাত্র দু’মাসের মধ্যেই ওই মহিলাকে বরখাস্ত করা হলে প্রতারিত যুবক সবং থানায় মানসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন মন্ত্রী, তবে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ২০২৬ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর দলত্যাগী এই নেতার রাজনৈতিক ভবিষ্যৎ এবং এই মামলাকে ঘিরে বর্তমানে সবংয়ের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *