মহামারির স্মৃতি উসকে দেশে ফিরছে করোনা, জোড়া মৃত্যুর পর কতটা তৈরি প্রশাসন

মহামারির স্মৃতি উসকে দেশে ফিরছে করোনা, জোড়া মৃত্যুর পর কতটা তৈরি প্রশাসন

দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস। অন্ধ্রপ্রদেশ ও মুম্বই সহ একাধিক রাজ্যে নতুন করে সংক্রমণ বৃদ্ধির খবর মিলছে। গত কয়েক সপ্তাহে অন্ধ্রপ্রদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে কাদাপার এক বাসিন্দা ফুসফুসের মারাত্মক সংক্রমণ ও নিউমোনিয়ায় ভুগে প্রাণ হারিয়েছেন। বর্তমানে ওই রাজ্যে আটটি সক্রিয় মামলা রয়েছে। অন্যদিকে, মুম্বইতেও থাবা বসিয়েছে এই ভাইরাস। প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার সানুর পুত্র তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগী জান কুমার সানু করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন। সাধারণ মানুষ থেকে তারকা, নতুন করে সংক্রমণের এই গ্রাফ ফের উদ্বেগ বাড়াচ্ছে দেশজুড়ে।

অত্যন্ত সংক্রামক এই ভাইরাসের হাত থেকে বাঁচতে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশু, ষাটোর্ধ্ব এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলেই অবিলম্বে চিকিৎসকের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রাথমিক লক্ষণেই সচেতন হওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *