ভ্রান্ত তথ্য ছড়িয়ে রথযাত্রা নিয়ে ভক্তদের বিভ্রান্ত করছে ইসকন, ‘কড়া জবাবের’ কড়া হুঁশিয়ারি পুরীর রাজার

ভ্রান্ত তথ্য ছড়িয়ে রথযাত্রা নিয়ে ভক্তদের বিভ্রান্ত করছে ইসকন, ‘কড়া জবাবের’ কড়া হুঁশিয়ারি পুরীর রাজার

ফের একবার আসাময়ে রথযাত্রার আয়োজন নিয়ে পুরীর গজপতি মহারাজ দিব্যসিংহ দেবের নিশানায় এল ইসকন। মুম্বইয়ের জুহু শাখা থেকে প্রকাশিত ইসকনের প্রেস বিজ্ঞপ্তিটিকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি বলেন, সংগঠনটি ভ্রান্ত তথ্য ছড়িয়ে ভক্তদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। পুরীর পণ্ডিতরা বিতর্কে পরাজিত হয়েছেন বলে ইসকন যে মনগড়া গল্প ছড়াচ্ছে, শ্রীজগন্নাথ মন্দির প্রশাসন তার খুব শীঘ্রই কড়া জবাব দেবে। শ্রীজগন্নাথ মন্দির পরিচালন কমিটির চেয়ারম্যান হিসেবে গজপতি মহারাজ জানান, নির্ধারিত সময়ের বাইরে স্নানযাত্রা ও রথযাত্রা আয়োজন করে ইসকন প্রচলিত সনাতন ধর্মীয় রীতি থেকে ক্রমাগত বিচ্যুত হচ্ছে।

অন্যদিকে ওডিশা ইসকনের আঞ্চলিক সম্পাদক বনমালী দাস এই ঘটনায় গজপতি মহারাজের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, ওডিশায় ইসকন পুরীর ঐতিহ্য ও নির্ধারিত তিথি মেনেই রথযাত্রা আয়োজন করে। তবে বিদেশের রথযাত্রার ওপর ওডিশা ইসকনের কোনও নিয়ন্ত্রণ নেই। ভারতে এবং সংযুক্ত আরব আমিরশাহিতে এবার নির্দিষ্ট দিনেই রথযাত্রা পালিত হবে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *