১৬০০ সিরিজের ফোন কল নিয়ে ট্রাইয়ের বড় নির্দেশিকা, ব্লক করতে গেলেই বড় বিপদ

১৬০০ সিরিজের ফোন কল নিয়ে ট্রাইয়ের বড় নির্দেশিকা, ব্লক করতে গেলেই বড় বিপদ

মোবাইলে একটানা ‘১৬০০’ সিরিজ থেকে ফোন এলে তা আর ব্লক বা স্প্যাম হিসেবে চিহ্নিত করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI)। রিজার্ভ ব্যাঙ্ক, সেবি, বিমা সংস্থা এবং বিভিন্ন সরকারি দফতর জরুরি লেনদেন ও পরিষেবামূলক যোগাযোগের জন্য এই বিশেষ নম্বর সিরিজটি ব্যবহার করে। গ্রাহকদের সুবিধার্থে এবং প্রতারণা রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রু-কলারের মতো কোনও থার্ড-পার্টি মোবাইল অ্যাপও এই নম্বরগুলিকে ব্লক বা ফিল্টার করার অনুমতি পাবে না।

অন্য দিকে, বিভিন্ন টেলিমার্কেটিং সংস্থার প্রচারমূলক ফোনের জন্য নির্ধারিত রয়েছে ‘১৪০’ নম্বর সিরিজটি। ট্রাই জানিয়েছে, এই ১৪০ সিরিজের বিরক্তিকর বিপণন কলগুলি বন্ধ করতে গ্রাহকদের শুধুমাত্র ‘ডু নট ডিস্টার্ব’ বা ডিএনডি (DND) পরিষেবার সাহায্য নিতে হবে। গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট ক্ষেত্র বা সব ধরনের প্রচারমূলক কল বন্ধের আবেদন করতে পারবেন। তবে সাধারণ মানুষের সুবিধার্থে ১৬০০ ও ১৪০ সিরিজের নম্বর থেকে আসা কলকে কোনোভাবেই ‘স্প্যাম’ হিসেবে গণ্য করা যাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *