ডিম বিতর্কের মাঝেই বড় চমক! আগস্ট থেকে মিড ডে মিলের দায়িত্ব পাচ্ছে ইসকন, কী বললেন শুভেন্দু?

ডিম বিতর্কের মাঝেই বড় চমক! আগস্ট থেকে মিড ডে মিলের দায়িত্ব পাচ্ছে ইসকন, কী বললেন শুভেন্দু?

আগামী ১ আগস্ট থেকে কলকাতা ও সংলগ্ন এলাকার স্কুলগুলোতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব নিচ্ছে ইসকন। সোমবার বিকাশ ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। পাশাপাশি, প্রাথমিক স্তরে পড়ুয়াদের মিড ডে মিলের মাথাপিছু বরাদ্দ ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করার কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, পাইলট প্রজেক্ট হিসেবে ইসকন এই দায়িত্ব নিচ্ছে এবং তারা পড়ুয়াদের জন্য উচ্চমানের খাবার সরবরাহ করবে।

তবে ইসকনের হাতে এই দায়িত্ব দেওয়া নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে মিড ডে মিলে ডিম থাকা নিয়ে জল্পনা তুঙ্গে। পুষ্টির ঘাটতি এবং স্বনির্ভর গোষ্ঠীর কর্মীদের কাজ হারানোর আশঙ্কা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলাও দায়ের হয়েছে। ডিম বিতর্কের বিষয়ে মুখ্যমন্ত্রী সরাসরি কিছু না জানিয়ে বলেন, আগামী ১ আগস্টই সব স্পষ্ট করা হবে। আইনি জটিলতার মাঝেই রাজ্যের এই পদক্ষেপের দিকেই এখন সবার নজর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *