দেবরাজের লকারে মিলল বিপুল সোনা! জেরার মুখে ফাঁস গোপন তথ্য

দেবরাজের লকারে মিলল বিপুল সোনা! জেরার মুখে ফাঁস গোপন তথ্য

আয় বহির্ভূত সম্পত্তি এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতারের পর থেকেই চরম অস্বস্তিতে রয়েছেন তৃণমূল নেতা তথা বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী অফিসারদের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্যের ভিত্তিতেই এবার নাগেরবাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হানা দিল বাগুইআটি থানার পুলিশ।

সূত্রের খবর, ওই ব্যাঙ্কে দেবরাজের নামে থাকা একটি ব্যক্তিগত লকার সিল করে তা খোলা হয়। লকার থেকে উদ্ধার হয়েছে ১৫০ গ্রাম ওজনের ৪টি সোনার চেন। এই বিপুল পরিমাণ সোনা কেন লকারে লুকিয়ে রাখা হয়েছিল এবং এর সঙ্গে দুর্নীতির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেবরাজ চক্রবর্তীকে পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার করেছিল এসটিএফ (STF)। তাঁর বিরুদ্ধে তোলাবাজিসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া এই সোনা কি বেআইনি আয়ের ফসল? সেই উত্তর খুঁজতেই এখন মরিয়া তদন্তকারীরা। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, জেরার মুখে দেবরাজ আর কী কী গোপন তথ্য ফাঁস করবেন?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *