ভরা বর্ষায় বৃষ্টির আকাল, চরম বিপর্যয়ের মুখে দক্ষিণবঙ্গের আমন চাষিরা!
July 14, 20268:23 am

জুলাইয়ের মাঝামাঝি পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে একটানা বৃষ্টির দেখা নেই। বর্ষার চরম খামখেয়ালিপনায় আমন ধান চাষে বড়সড় বিপর্যয়ের মেঘ ঘনিয়েছে। স্বাভাবিক বৃষ্টির অভাবে উৎপাদন ব্যাপক মার খাওয়ার আশঙ্কা করছেন প্রান্তিক চাষি ও কৃষি আধিকারিকরা। জলের অভাবে মাঠেই শুকিয়ে নষ্ট হচ্ছে কৃষকদের তৈরি বীজতলা।
কৃত্রিম সেচের মাধ্যমে চারা বাঁচানোর আপ্রাণ চেষ্টা হলেও তাতে আশানুরূপ বৃদ্ধি হচ্ছে না। দুর্বল চারাগাছ মূল জমিতে রোপণ করলে ভালো ফলন পাওয়া একপ্রকার আসাম্ভব। চারা বসানোর জন্য মাঠে পর্যাপ্ত জল না থাকায় কৃষকরা চরম অসহায়তার মুখে পড়েছেন। অবিলম্বে ভারী বৃষ্টি না হলে আমন ধান চাষে অপূরণীয় ক্ষতির প্রবল আশঙ্কা রয়েছে।