হরমুজ প্রণালীতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ভারতীয় নাবিক

হরমুজ প্রণালীতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ভারতীয় নাবিক

হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেল ট্যাঙ্কারে ইরানের ভয়াবহ ক্রুজ মিসাইল হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। মোম্বাসা ও বাহিয়া নামের ট্যাঙ্কার দুটিতে হওয়া এই হামলায় আরও ছয় ভারতীয় এবং দুই ইউক্রেনীয় নাগরিকসহ আটজন নাবিক আহত হয়েছেন। আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক এই হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে, আক্রান্তদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

হামলার পর ট্যাঙ্কার দুটিতে আগুন ধরে গেলেও পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। অন্যদিকে ইরান দাবি করেছে, অবৈধভাবে এই স্ট্র্যাটেজিক জলপথ পার করার কারণে তারা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই মিসাইল ছুড়েছে। হরমুজ প্রণালীতে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জেরে বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *