চরম অচলবস্থা ইমপায়, গোপনে পদত্যাগ করলেন কি সভাপতি পিয়া সেনগুপ্ত

চরম অচলবস্থা ইমপায়, গোপনে পদত্যাগ করলেন কি সভাপতি পিয়া সেনগুপ্ত

ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন বা ইমপায় চরম অচলবস্থা তৈরি হয়েছে। জানা গেছে, গত ১৬ জুন সংগঠনের অফিসে পদত্যাগপত্র জমা দিয়েছেন সভাপতি পিয়া সেনগুপ্ত। তাঁর সঙ্গে সম্পাদক, সহ-সম্পাদকসহ ইসি কমিটির আট সদস্যও ইস্তফা দিয়েছেন। এর জেরে গত দু’মাস ধরে ইমপার যাবতীয় সাংগঠনিক কাজ থমকে রয়েছে, তালাবন্ধ রয়েছে সভাপতির ঘর। নতুন ছবি নথিভুক্ত করতে পারছেন না নতুন প্রযোজকেরা।

এই অচলবস্থা কাটাতে ‘অ্যাক্টিং প্রেসিডেন্ট’ রতন সাহা ও অন্যান্য সদস্যরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। পিয়া সেনগুপ্ত গোপনে বৈঠক করে সংগঠন অচল করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, বিষয়টি বিচারাধীন থাকায় সংগঠনের দায়িত্ব আদতে কার হাতে থাকবে, তা জানতে আগামী ২০ জুলাই আদালতের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *