৩৬৫ ইনজেকশনের দিন শেষ! ডায়াবেটিস মোকাবিলায় সাপ্তাহিক ইনসুলিন কি সত্যিই ম্যাজিক?

৩৬৫ ইনজেকশনের দিন শেষ! ডায়াবেটিস মোকাবিলায় সাপ্তাহিক ইনসুলিন কি সত্যিই ম্যাজিক?

ডায়াবেটিস রোগীদের জন্য বছরে ৩৬৫টির বদলে মাত্র ৫২টি ইনজেকশন ব্যবহারের সুযোগ নিয়ে চিকিৎসা বিজ্ঞানে এসেছে নতুন চমক ‘আউইকলি’। সপ্তাহে মাত্র একবার এই ইনসুলিন ব্যবহারের সুবিধা রোগীর প্রতিদিন সুঁচ ফোটানোর মানসিক চাপ ও অস্বস্তি অনেকাংশে কমাবে। ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য অনুযায়ী, প্রতিদিনের ইনসুলিনের মতোই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এই পদ্ধতি সমান কার্যকর। তবে বিশেষ কোনো বাড়তি খরচ ছাড়াই মিলছে এই যুগান্তকারী সুবিধা।

বিশেষজ্ঞদের মতে, এই ইনসুলিন সবার জন্য প্রযোজ্য নয়। যাঁদের শর্করার মাত্রা দ্রুত ওঠানামা করে, তাঁদের জন্য প্রতিদিনের ইনজেকশনের নমনীয়তাই বেশি নিরাপদ। তাই বয়স, শারীরিক অবস্থা ও হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বিবেচনা করে চিকিৎসকের পরামর্শেই এটি গ্রহণ করা উচিত। মনে রাখতে হবে, যেকোনো ইনসুলিনই সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম ও নিয়ন্ত্রিত জীবনযাত্রার বিকল্প নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *