আকাশ ভাঙা দুর্যোগের আশঙ্কায় কাঁপছে বাংলা! আজ আপনার জেলায় কি নামবে মুষলধারে বৃষ্টি?

মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ মেঘলা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি হতে পারে। ভোররাত থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় ব্যাপক দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং-এর মতো পাহাড়ি জেলাগুলির পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। নতুন করে এই অতি বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পং-এর পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করছে প্রশাসন এবং উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে।