খেলার মাঠে অবৈধ ব্যবসার থাবা! মালদায় বুলডোজার চালানোর হুঁশিয়ারিতে তোলপাড়

খেলার মাঠে অবৈধ ব্যবসার থাবা! মালদায় বুলডোজার চালানোর হুঁশিয়ারিতে তোলপাড়

মালদা জেলা ক্রীড়া সংস্থার জায়গায় বেআইনি নির্মাণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চৌধুরী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন ওই চত্বরে গড়ে ওঠা ১১টি দোকানের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইনি নোটিশ পাঠিয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে তাদের সমস্ত নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ লক্ষ টাকা লিজ দিয়ে দোকান চালানো ব্যবসায়ীদের এখন মাথায় হাত, অন্যদিকে এই ঘটনা ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

বিজেপি নেতৃত্বের দাবি, খেলার মাঠের জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহার করে আইন লঙ্ঘন করা হয়েছে, প্রয়োজনে বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙা হবে। পাল্টা হিসেবে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভা ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এখন প্রশাসনিক নির্দেশ অনুযায়ী ব্যবসায়ীরা কী নথি জমা দেন এবং প্রশাসন পরবর্তী ধাপে কোন অবস্থান গ্রহণ করে, সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *