“গাছকেও ছাড়েনি তৃণমূল, রাজ্যকে কংক্রিটের জঙ্গল বানিয়েছে,” তোপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

“গাছকেও ছাড়েনি তৃণমূল, রাজ্যকে কংক্রিটের জঙ্গল বানিয়েছে,” তোপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে অরণ্য সপ্তাহ পালন শুরু হয়েছে আজ, মঙ্গলবার। সল্টলেকের সেন্ট্রাল পার্কে অবস্থিত বনবিতানে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মঞ্চ থেকে বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের তীব্র অভিযোগ তোলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “বিগত সরকার গাছকেও রেহাই দেয়নি, অরণ্য সম্পদ ধ্বংস করে দিয়েছে। তরাই-ডুয়ার্সের বর্তমান অবস্থা দেখলে কষ্ট হয়। উন্নয়নের নামে আজ আমাদের রাজ্য কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, বাড়ি বা বহুতল তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট শতাংশ জায়গা সবুজ রাখার নিয়ম থাকলেও, তা মানা হচ্ছে না। বিল্ডিং নির্মাণের পর সেই নিয়ম কার্যত ধামাচাপা দেওয়া হয়। পরিশেষে পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *