নিয়োগ দুর্নীতিতে ইডির নজরে মদন মিত্রের পরিবার, নেতার গোপন বৈঠক ঘিরে শোরগোল
July 15, 20269:08 am

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তৃণমূল বিধায়ক মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনার পরই গত মঙ্গলবার রাতে এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে দীর্ঘক্ষণ একান্তে বৈঠক করলেন কামারহাটির বিধায়ক।
তৃণমূলের অন্যতম নেতা সন্দীপন সাহার বাবার বাড়িতে মদন মিত্রের এই গোপন সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। ববি হাকিম, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমাদের পর এবার কি মদন মিত্রও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ার পথে? ইডির তলব এবং তৎপরবর্তী এই বিশেষ বৈঠক ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক জল্পনা।