একুশের মঞ্চে ‘নাচা-গানা’ বন্ধ! অনুব্রত-মদনকে ‘রোনাল্ডো-রোনাল্ডিনহো’ আখ্যা ঋতব্রতর
July 15, 20269:18 pm

রাজ্যের বিরোধী দলনেতা (LOP) ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, আসন্ন ২১শে জুলাইয়ের শহিদ সমাবেশে কোনওরকম নাচ-গান বা বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। বিনোদনের বদলে এবার মঞ্চে সর্বাধিক গুরুত্ব পাবে শহিদ পরিবারগুলি।
এদিন তিনি সাফ জানান, “যাঁরা নিজেদের রক্ত দিয়ে লড়াই করে গেছেন, একুশের মঞ্চ মূলত সেই নীচুতলার কর্মীদের। এখানে কোনও নাচা-গানা হবে না, তা আমি আগেই জানিয়ে দিলাম।”
পাশাপাশি, শহিদ সমাবেশ উপলক্ষ্যে গল্ফগ্রীনে আয়োজিত একটি বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল এবং মদন মিত্র। সেখানেই এই দুই নেতাকে ফুটবলের দুই কিংবদন্তির সঙ্গে তুলনা করে চমক দেন ঋতব্রত। তিনি অনুব্রত মণ্ডলকে ‘ব্রাজিলের রোনাল্ডো’ এবং মদন মিত্রকে ‘রোনাল্ডিনহো’ বলে আখ্যা দেন।