‘অভিষেকের জন্যই জেলে গিয়েছি, ওর জন্যই দিদি শেষ!’ দল বদলে বিস্ফোরক অনুব্রত

‘অভিষেকের জন্যই জেলে গিয়েছি, ওর জন্যই দিদি শেষ!’ দল বদলে বিস্ফোরক অনুব্রত

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে ঋতব্রত শিবিরের তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক অনুব্রত মণ্ডল। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূমের একদা ‘বেতাজ বাদশা’ সটান দাবি করলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আমাকে জেলে যেতে হয়েছিল!”

শুধু তাই নয়, তৃণমূলের বর্তমান শোচনীয় অবস্থার জন্য অভিষেককেই সরাসরি কাঠগড়ায় তুলেছেন তিনি। কেষ্টর চাঁচাছোলা আক্রমণ, “অভিষেকের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে গেলেন।” গোরু পাচার মামলায় তাঁর জেলযাত্রার পিছনে ঠিক কীভাবে অভিষেক জড়িত, তা খোলসা না করলেও ইঁটভাটা মামলার ভয়ে তাঁর এই দলবদল— এই জল্পনাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন অনুব্রত। তাঁর কথায়, “ওসব বাজে কথা, আমি ওসবে ভয় পাই না।”

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নিয়েছেন তিনি। অনুব্রত জানান, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মমতা তাঁকে চারবার ফোন করেছিলেন। তখন তিনি নেত্রীকে স্পষ্ট জানিয়ে দেন, “চোখে দেখো না, কানে দেখো তুমি।” তৃণমূলের এই ভরাডুবির কথা তিনি অনেক আগেই আন্দাজ করেছিলেন বলে দাবি করেন অনুব্রত। তাঁর মতে, দলের যা পরিস্থিতি তাতে মমতা শিবিরে আর কেউ থাকবেন না।

এদিকে, অনুব্রতর দলবদলের দিনেই মমতা-শিবিরে লেগেছে আরও এক জোরালো ধাক্কা। দলনেত্রীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে এদিন ঋতব্রত শিবিরের তৃণমূলে নাম লিখিয়েছেন কামারহাটির হেভিওয়েট নেতা মদন মিত্রও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *